করোনায় তথ্য-প্রযুক্তি ও ই-কমার্সে ছাড় দিয়ে গাইডলাইন ভারতে

১৫ এপ্রিল, ২০২০ ১৩:১৫  
করোনা মোকাবিলায় দ্বিতীয় দফার গাইডলাইন প্রকাশ করল ভারতের কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনেই তৈরি করা হয়েছে এই গাইড লাইন। ২০ এপ্রিলের পর কৃষি, তথ্য প্রযুক্তি এবং ই-কমার্সে ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে গাইডলাইনে। এছাড়া গোটা দেশেই বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। গোটা দেশে দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে ভারতে। এই পরিস্থিতিতে আর্থিক ক্ষতি যতটা সম্ভব কম করার চেষ্টা করছে সরকার। এছাড়া দুধ, দুগ্ধজাত দ্রব্য, পল্ট্রি, চা, কফির উৎপাদনে ছাড় দেওয়া হবে।